নিজস্ব প্রতিবেদক | ০১:৩১ পিএম, ২০২৫-০৪-২৮
রাঙামাটিতে ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে বিএনপিকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগ এনে ধর্মী উষ্কানী ছড়ানোকারি ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে মানববন্ধন করেছে উন্নয়ন বোর্ড এলাকাবাসী।
সোমবার দুপুরে রাঙামাটি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ি ও নারীরা অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ি ও বাসিন্দা আব্দুল ওহাব পাটোয়ারী, জয়নাল আবেদীন, মালেক কমিশনার প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ১৯৯৯ সাল থেকে রাঙামাটির পুরাতন কোর্ট বিল্ডিং মাঠ সংলগ্ন এলাকায় স্থাপিত একটি ফোরকানিয়া মাদ্রাসা ২০১৭ সালের দিকে স্থানীয় বানু কমিশনারের নেতৃত্বে জনৈক ভাসানী ফোরকানিয়া মাদ্রাসাটি অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া ভোগ করে আসছিলো।
সম্প্রতি স্বৈরাচারের পতনের পর স্থানীয় এলাকাবাসী সকলের প্রচেষ্ঠায় উক্ত মাদ্রাসাটি অবৈধ দখলমুক্ত করে সেখানে ইসলাম শিক্ষা পাঠদান শুরু করে। বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়ায় অবৈধ দখলমুক্ত মাদ্রসার নিউজ হলেও শুধুমাত্র ডিবিসি টেলিভিশনে সম্পূর্ন বিপরীত ও বিএনপিকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশণ করেছে।
বক্তারা বলেন, ডিবিসি টেলিভিশনের ফেসবুক পেইজেও ফটোকার্ড ছাড়া হয়েছে যাহা ধর্মপ্রাণ মুসলমান এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাই উক্ত মিথ্যা সংবাদ পরিবেশনকারি ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন বক্তারা।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited